,

৩ মাস ধরে স্বামীর লাশের উপর গোসল!

news-image

অপরাধ ডেস্কবাগেরহাটের মোরেলগঞ্জে স্বামী আলামীন শেখকে (৫৫) হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে সেই লাশের উপরেই একটানা তিন মাস গোসল করেছেন তার স্ত্রী ফাতেমা বেগম (৪০)। ঘটনার ৩ মাস পরে পুলিশ বুধবার দিবাগত রাত ১১টায় মাটি খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক ফাতেমা বেগমকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গুপ্তিটিও জব্দ করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে একটি মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে ৪ সন্তানের পিতা আলামীন শেখ ঢাকায় রিক্সা চালাতেন। গত ১৬ মার্চ রাতে তিনি বাড়িতে আসেন। ওই রাতেই স্ত্রীর হাতে খুন হন তিনি। স্বামীকে হত্যার পরে রাতেই ফাতেমা বেগম তার পরকীয়া প্রেমিক প্রতিবেশী শাহাজান শেখ (৫০) এর সহযোগীতায় লাশ গোসল খানায় মাটি চাপা দিয়ে রাখেন। এ হত্যার ঘটনা যাতে কারো নজরে না আসে সে জন্য ওই গোসলখানায়ই নিয়মিত গোসল করতেন ঘাতক ফাতেমা বেগম।ফাতেমা বেগম বলেন, তার স্বামী আলামীন শেখ ঢাকায় রিকশা চালাতেন। ঘটনার দিন ১৬ মার্চ তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ওই রাতেই ঝগড়াঝাটির একপর্যায়ে ধারালো গুপ্তি স্বামীর বুকে বসিয়ে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মারা যান আলামীন।

এদিকে, নিহত আলামীন শেখের ছেলে মোহাম্মদ আলী তার পিতার নিখোঁজের খবর জানিয়ে কেরানিগঞ্জ থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরী করেছিলেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আলামীন শেখকে ৩ মাস পূর্বে হত্যা করে বাড়ির মধ্যেই কোথাও লাশ গুম করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আলামীনের স্ত্রী ফাতেমা বেগম তার স্বামীকে হত্যার কথা স্বীকার করে এবং লাশ গুম করে রাখার স্থান দেখিয়ে দেয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা