,

ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা ৬৩তম

news-image

প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান উঠে এসেছে ৬৩তে। গত বছর ঢাকার অবস্থান ছিল ১১৭তম। মানে এক বছরে ব্যয়ের দিক থেকে ঢাকা এগিয়েছে ৫৪ ধাপ যার অর্থ দাঁড়ায়, গত এক বছরে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক বেশি। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে হংকংয়ের নাম। এছাড়া চলতি বছরের জরিপ অনুযায়ী ১০টি ব্যয়বহুল শহরের মধ্যে পাঁচটিই এশিয়ার। আর বরাবরের মতো প্রথম স্থানে রয়েছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা।মার্কার নামের একটি গবেষণা প্রতিষ্ঠান মঙ্গলবার তাদের গবেষণার ফল প্রকাশ করেছে। বিশ্বের ২০৭টি শহরের ওপর দুইশটি আইটেমকে ভিত্তি ধরে ওই গবেষণা পরিচালনা করা হয়। আদর্শ শহর হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে। কস্ট অব লিভিং সার্ভে শিরোনামের ওই বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী ১০টি ব্যয়বহুল শহরের তালিকায় হংকং ছাড়া এশিয়ার অন্য যে চারটি শহর রয়েছে সেগুলো হলো, সিঙ্গাপুর, শাংহাই, বেইজিং ও সিউল।

চীনে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ইউয়ানের মান বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন মার্কারের নির্বাহী নাথালি কনস্ট্যান্টিন মেটারাল। অন্যদিকে, জাপানে মুদ্রার মান পড়ে যাওয়ায় দেশটির রাজধানী টোকিওর অবস্থান চলে গেছে ১১ নম্বরে। যার অবস্থান গত বছর ছিল ৭ নম্বরে এবং ২০১২ সালে ছিল এক নম্বরে। পশ্চিম ইউরোপের শহরগুলোর র‌্যাঙ্কিং পড়ে যাওয়ার কারণ হলো ইউরোর মান কমে যাওয়া। প্রথম ১০টি শহরের তালিকায় পশ্চিম ইউরোপের জুরিখ, জেনেভা ও বার্নের নাম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় বরাবরের মতো প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তেল সমৃদ্ধ এ দেশটিতে জীবনাযাত্রার মান অনেক বেশি।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ