,

পরিণীতি, ক্যাটওয়াক ও এর পরিণতি…

news-image

বিনোদন প্রতিবেদকঢাকা ঘুরে গেলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি এসেছিলেন একটি ফ্যাশন শোয়ের শো-স্টপার হয়ে। রানওয়েতে পরিণীতিকে দেখাও গেল ক্যাটওয়াক করতে। কিন্তু ফ্যাশন শোয়ের পর আয়োজকদের অব্যবস্থাপনা ও অপেশাদারি আচরণের কারণে পুরো আয়োজনের পরিণতি হলো করুণ।

১৬ জুন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে গ্রিন অ্যাপল কমিউনিকেশন নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আয়োজন করে ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের একটি শো। এতে অংশ নেয় শহরে ১৩টি ফ্যাশন হাউস। পুরো ফ্যাশন শোয় জমকালো পোশাক ও মডেলদের ক্যাটওয়াকে হয়ে ওঠে ঝলমলে। কথা অনুযায়ী শো-স্টপার হিসেবে সবার শেষে মঞ্চে ওঠেন পরিণীতি চোপড়া। ক্যাটওয়াক করেন রানওয়েতে। উচ্ছ্বসিত দর্শকদের সঙ্গে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি বাংলাদেশে এসে আনন্দিত। আবার আসতে চাই।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ ত্যাগ করেন তিনি।

এর আগে বিকেলে ও সন্ধ্যায় দুবার সংবাদ সম্মেলনের আয়োজন করে তা বাতিল করা হয়। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১০টার পর আবারও গ্রিনরুমে পরিণীতির সঙ্গে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেন আয়োজকেরা। তবে তাতে শুধুই আলোকচিত্রীদের প্রবেশ করানো হয়! নাম ‘প্রেস কনফারেন্স’ হলেও কেন শুধু আলোকচিত্রীরা অংশ নেবেন? এই প্রশ্নের জবাবে গ্রিন অ্যাপল কমিউনিকেশনের আর্টিস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অন্য একটি এজেন্সির কর্মকর্তা জুবায়ের আহমেদ জায়গার স্বল্পতার কথা জানান। এই ফাঁকে সাংবাদিকদের সামনে দিয়ে আয়োজকদের আত্মীয়স্বজনেরা পরিণীতির সঙ্গে ছবি তোলার জন্য গ্রিনরুমে ঢুকতে থাকেন। সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়োজকদের কথামতো লাঠিপেটা করে নিরাপত্তার দায়িত্বে থাকা এলিট ফোর্স। এতে আঘাতপ্রাপ্ত হন অনুষ্ঠান কাভার করতে যাওয়া কয়েকজন সাংবাদিক। গতকাল বুধবার এ বিষয়ে কথা হয় গ্রিন অ্যাপল কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনার সঙ্গে। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা কখনো চাইনি এটা ঘটুক। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’ তিনি অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার দায় স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ