বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ নবজাতক খুনের দায়ে মায়ের যাবজ্জীবন

news-image

পাঁচ নবজাতককে খুনের দায়ে ফিনল্যান্ডের এক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।


সোমবার (১৫ জুন) উত্তর ফিনল্যান্ডের ওলু আদালত এই রায় দেন। ওই মায়ের বিরুদ্ধে ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরে তার পাঁচ শিশু সন্তানকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। স্থানীয় আইনজীবীদের বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দীর্ঘ এ সময়ে নিজের ঘরে সন্তানদের জন্ম দেওয়ার পর অযত্নে ফেলে রাখতেন ওই নারী। সন্তানদের মৃত্যু হলে তাদের মৃতদেহ ঘরের রেফ্রিজারেটর কিংবা বেজমেন্টে রেখে দিতেন তিনি।
ওই নারীর ঘর থেকে অস্বাভাবিক গন্ধ আসছে বলে অভিযোগ করার পর ২০১৪ সালের জুনে অনুসন্ধান চালিয়ে নবজাতকদের মৃতদেহগুলো উদ্ধার করে ‍পুলিশ।
সোমবার রায় ঘোষণার আগে ওই মা দাবি করেন, তিনি ভেবেছিলেন বাচ্চাদের প্রাণ ছিল না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, সন্তান জন্মদানপূর্ব ও জন্মদানপরবর্তী মাতৃত্বে নিরাপত্তার ক্ষেত্রে ফিনল্যান্ড অনেক এগিয়ে থাকলেও দেশটিতে বাসাবাড়িতে জন্মদান বিরল ঘটনা।  

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা