,

৪০টি পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া

রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডারে আরও ৪০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যোগ করার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রাজধানী মস্কোর অদূরে এক অস্ত্র প্রদর্শনীতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগের দিনই রাশিয়া তার সীমান্তে ন্যাটো জোটের আড়ালে যুক্তরাষ্ট্রের ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। ছবি: সংগৃহীত

রুশ কর্মকর্তারা দাবি করেন, স্নায়ু যুদ্ধের অবসানের পর রুশ সীমান্তে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক আগ্রাসী আচরণ।

এর একদিন পরই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেন, রুশ পরমাণু অস্ত্র ভাণ্ডারে ৪০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ করা হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও যোগ করা হবে।

এছাড়া রুশ সামরিক বাহিনী সীমান্তের পশ্চিম দিক থেকে আসা আগ্রাসন মোকাবিলায় নতুন দূরপাল্লার রাডার ব্যবস্থার পরীক্ষা শুরু করেছে বলেও উল্লেখ করেন পুতিন।

বর্তমানে রাশিয়ার অস্ত্রভাণ্ডারে ৪ হাজার ৫শ’টি পরমাণু অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের থেকে যা মাত্র দুইশ’টি কম। এর মধ্যে ১ হাজার ৮শ’ ওয়ারহেড কৌশলগত পরমাণু অস্ত্র হিসেবে সারাবিশ্বে প্রকাশ্য ও গোপন ঘাঁটিতে মোতায়েন রেখেছে রাশিয়া।



 জুন ১৭, ২০১৫

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা