,

কসবায় একই রাতে ৬ বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার ভোর রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক ও বালিয়াহুড়া গ্রামের ৬ বাড়িতে একই রাতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল বায়েক গ্রামের শফিকুল ইসলাম, আবুল খায়ের ও আবদুল হাকিম এবং বালিয়াহুড়া গ্রামের মোখলেছ মিয়া, সেলিম মিয়া ও আবদুল মালেকের বাড়ির লোহার কলাপসিবল গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে রশি দিয়ে বেঁধে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাত দল লোটপাট চালায়। এ সময় ডাকাত দল নগদ ৪ লক্ষাধিক টাকা, ১৮ ভরি স্বর্ণলংকার, ১টি পালসার হোন্ডা ও ৫টি দামী মোবাইল সেট লুট করে নিয়ে যায়। গ্রামবাসী বায়েকগ্রামের সবুজ মিয়ার বাড়ি থেকে ডাকাত সন্দেহে দু’জনকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসে। পরে ডাকাত দল বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাত দল পালিয়ে যায়। এ বিষয়ে অফিসার ইনচার্জ কসবা থানা মো. গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, বায়েক এলাকা থেকে ডাকাতির ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ