বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সালাল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সালাল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ‘কান্দিপড়া এলাকাবাসী’র ব্যানারে শহরের কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ সালাউদ্দিন সালাল হত্যার বিচারের দাবিতে হাতে বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কান্দিপাড়ার বিশিষ্ট মুরুব্বি হুমায়ূন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাফর মিয়া, আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, কান্দিপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাছন মিয়া ও ইয়াছিন পাঠান সালাউদ্দিন সালালকে কুপিয়ে হত্যা করেছে। এ নিয়ে মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে ফাঁসি না দেওয়া হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। উল্লেখ্য, গত ৯ জুন দুপুরে সালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে কাছন মিয়া ও তার লোজন। এ ঘটনায় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সালাল মারা যান।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা