বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম কোনো মন্ত্রী যাচ্ছেন ফাঁসির কাষ্ঠে

news-image

তিন ধরনের বিবেচনায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায়ই প্রথম রায়। এর মধ্যে মুজাহিদই হচ্ছেন প্রথম সাবেক মন্ত্রী, যার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ (ফাঁসি) দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কেবল তাই নয়, বিচারিক আদালতেও মৃত্যুদন্ডাদেশ পাওয়া প্রথম ব্যক্তি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাছাড়া এই রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে এই প্রথম কাউকে মৃত্যুদন্ড দিয়েছে আপিল বিভাগ এবং মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের আপিল নিষ্পত্তির রায়ে এই প্রথম বিচারকদের সর্বসম্মত রায় এলো।

মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকান্ডের দায়ে যে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার মধ্যে মুজাহিদের মামলারই আপিল নিষ্পত্তির রায় এলো প্রথমে। এর আগে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনাল-১ মৃত্যুদন্ডাদেশ দিয়েছিল জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে। মুক্তিযুদ্ধকালীন আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার ও সমগ্র পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি নিজামীর বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তার মধ্যে বুদ্ধিজীবী হত্যাও ছিল। নিজামীও আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। এ আপিল মামলাটির শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে।

আর ১৮ বুদ্ধিজীবীকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ ৪ ধরনের ১১টি অপরাধের দায়ে ট্রাইব্যুনাল-২ মৃত্যুদন্ডাদেশ দিয়েছে বুদ্ধিজীবী হত্যাকান্ডের অপারেশন ইনচার্জ আশরাফুজ্জামান খান ও চিফ এক্সিকিউটর চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে। শহীদ বুদ্ধিজীবীদের এ দুই পলাতক ঘাতক আপিল করেননি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বুদ্ধিজীবী হত্যামামলায় চূড়ান্ত প্রথম রায় এটি।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে এ যাবত যথাক্রমে কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই ৩ জনের মধ্যে কেবল মুজাহিদই একজন সাবেক মন্ত্রী। স্বাধীনতার পর এই পর্যন্ত মন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদই আপিল বিভাগের রায়ে মৃত্যুদন্ডাদেশ পেলেন। কেবল তাই নয়, বিচারিক আদালতের রায়ে মৃত্যুদন্ড পাওয়া প্রথম সাবেক মন্ত্রীর রেকর্ডটিও তার দখলে। ২০১৩ সালের ১৭ জুলাই ট্রাইব্যুনালে মুজাহিদের মৃত্যুদন্ডের রায়ের পর সেই সময়কার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানও বলেছিলেন, বাংলাদেশে এর আগে কোনো মন্ত্রীর মৃত্যুদন্ড হয়নি।

ট্রাইব্যুনালে মুজাহিদের ওই রায়ের পর বেশকজন মানবতাবিরোধী অপরাধীর দন্ড হয়েছে, যাদের মধ্যে চারজন বিভিন্ন সময়ে বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাদের মধ্যে আব্দুল আলীম, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামী মন্ত্রী এবং সৈয়দ মোহাম্মদ কায়সার প্রতিমন্ত্রী ছিলেন। আলীম মন্ত্রী ছিলেন জিয়াউর রহমানের আমলে, সালাহউদ্দিন কাদের এরশাদ আমলে মন্ত্রী ছিলেন এবং পরে খালেদা জিয়ার আমলে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন। এদের মধ্যে ২০১৩ সালে দেওয়া দুই রায়ে সালাহউদ্দিন কাদেরের মৃত্যুদন্ড এবং আলীমের আমৃত্যু কারাদন্ডাদেশ হয়। পরের বছর নিজামীকে মৃত্যুদন্ড দেয় ট্রাইব্যুনাল। একই বছর এরশাদ সরকারের প্রতিমন্ত্রী কায়সারের মৃত্যুদন্ডের রায় হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদন্ডের রায়ের আগেই ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় নিজামীর মৃত্যুদন্ড হয়। ওই মামলায় তার সঙ্গে বিএনপিনেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও মৃত্যুদন্ড দেয় চট্টগ্রামের আদালত।

এদিকে সালাহউদ্দিন কাদেরের আপিলের শুনানি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এ যাবত চারটি মামলার আপিল নিষ্পত্তির রায় দিয়েছে আপিল বিভাগ। এর মধ্যে প্রথম তিনটি মামলার রায় হয়েছে বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে। তবে কেবল সর্বশেষ মুজাহিদের বিরুদ্ধে দেওয়া রায়টি হয়েছে বেঞ্চের বিচারকদের সর্বসম্মতিক্রমে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক