,

বিজিবির উপর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলি

news-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা টেকনাফের নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দেয়ার সময় এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। অপর এক জওয়ান নিখোঁজ রয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নদীতে বিজিবির বিশেষ টহল জোরদার রয়েছে।
জানা যায়, ১৭ জুন ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নৌকা নিয়ে নাফনদীর লালদিয়া দ্বীপ নামক স্থানে বিশেষ টহলে যায়। এ সময় পাশ্ববর্তী দেশ মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) নদীতে থাকা বিজিপি সদস্যরা এই টহলদল বোঝাই নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এ সময় টহলরত নৌকায় থাকা এক বিজিবি জওয়ান বিপ্লব গুলিবিদ্ধ হয়। অপর এক জওয়ান রজব নিখোঁজ রয়েছে। তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এই ব্যাপারে টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাফনদীতে বিজিবির বিশেষ টহল বলবত থাকতে দেখা গেছে। কক্সবাজার সেক্টরের একটি সূত্র বিস্তারিত জানাতে না পারলেও এ ধরনের একটি ঘটনার কথা স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে