,

রমজানের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে মোদীর ফোন

news-image

ডেস্ক রির্পোট : আসন্ন রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা মঙ্গলবার সকালে এই টেলিফোন পান বলে তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন।  

ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।   

শামীম চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সংযমের পর ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা