,

মারা যাননি বেলমোখতার, দাবি আনসার আল শারিয়াহর

news-image

আন্তর্জাতিক ডেস্কসম্প্রতি আলজেরীয় সশস্ত্র দল আল মুরাবিতুনের নেতা মোখতার বেল মোখতারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু লিবীয় ইসলামি সশস্ত্র গোষ্ঠী আনসার আল শারিয়াহ এ সংবাদ নাকচ করে দেয়। মোখতার বেলমোখতার খালেদ আবু আল আব্বাস নামেও পরিচিত। তাকে লাউয়ার নামেও ডাকা হয়।

লিবীয় সরকার রোববার জানায়, মোখতার আলজেরীয় গ্যাসক্ষেত্রে মার্কিন সামরিক অভিযান পরিচালনায় নিহত হন। মোখতারের সশস্ত্র দল আলজেরিয়াসহ উত্তর আফ্রিকায় দীর্ঘদিন যাবৎ দখলদার তৎপরতা চালিয়ে আসছে। মোখতার বিগত দিনগুলোয় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন।

আনসার আল শরীয়াহ সম্প্রতি টুইটারের অ্যাকাউন্ট থেকে আলজেরিয়া হামলায় নিহত সাতজনের একটি তালিকা প্রকাশ করে। এ তালিকায় মোখতার বেলমোখতারের নাম অনুপস্থিত। সংগঠনটি জানায় তারা নিহতদের নায়কোচিত সম্মান দিচ্ছে এবং নিশ্চিত করছে, এ তালিকার বাইরে কেউ নিহত হননি।

ব্রিটন বার্তাসংস্থা রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে। তবে টুইটার অ্যাকাউন্ট যে আনসার আল শারিয়াহর, এটির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। এদিকে মার্কিন সরকারও মোখতার বেলমোখতারের মৃত্যু নিশ্চিতকারী কোনো মন্তব্য করেনি। যে কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ