,

ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ জন কারাগারে

ছবি: প্রতীকীঝিনাইদহ: ঝিনাইদহে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস  জানান, শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী চাচার বাড়িতে টিভি দেখছিল। এ সময় তার চাচাতো ভাই দিদার ও দিদারের বন্ধু পল্টু ও শান্ত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্কুল ছাত্রী চিৎকার করলে দিদার ও পল্টু তার হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে ধর্ষণ করে।

পরে, ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। 

এ মামলায় মঙ্গলবার দুপুরে ধর্ষক ও তার সহযোগীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  জুন ১৬, ২০১৫      

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ