বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ সেরার পুরস্কার নেন নি মেসি

ঢাকা: প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের এ ফলাফলে খুশি ছিলেন না মেসি। আর তাই ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেন নি আর্জেন্টাইন অধিনায়ক। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে লিড নেয় আর্জেন্টিনা। ৩৬ মিনিটের মাথায় মেসির গোলে লিড দ্বিগুন করে বিশ্বকাপের রানার্সআপরা। তবে, দ্বিতীয়ার্ধের ৬০ ও ৯০ মিনিটে প্যারাগুয়ের দুটি গোলে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত হয় মেসি-হিগুয়েন-তেভেজ-ডি মারিয়ারা।

পুরো ম্যাচের পারফরমেন্স বিচারে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মেসি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে স্পন্সর প্রতিষ্ঠান ‘মাস্টার কার্ড’ এর প্রতিনিধি মেসিকে ম্যাচ সেরার পুরস্কার নিতে ডাকেন। কিন্তু সে সময় আর্জেন্টাইন অধিনায়ক দলের এই পারফরমেন্সে হতাশ হয়ে ড্রেসিং রুমে অবস্থান করছিলেন।

‘মাস্টার কার্ড’ এর প্রতিনিধি আর্জেন্টিনার ড্রেসিং রুমে গিয়ে মেসির হাতে ম্যাচ সেরার পুরস্কার দিতে চাইলে তিনি তা গ্রহণ করেন নি। অনুমোদিত প্রতিনিধি আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলারকে তা দিতে চাইলে কেউ সেটি গ্রহণ করার আগ্রহ দেখান নি।

বাধ্য হয়ে পরে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয় প্যারাগুয়ের নেলসন ভালদেসের হাতে। ম্যাচের ৬০ মিনিটের মাথায় তিনি দলের হয়ে প্রথম ও ব্যবধান কমানো গোলটি করেন।



  ১৬ জুন ২০১৫

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা