,

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন? (পদ্ধতি ও ভিডিও)

news-image

লাইফস্টাইল ডেস্কনাক দিয়ে রক্ত পড়া একই সাথে মারাত্মক ও খুব সাধারণ একটি সমস্যা। অনেক কারণেই নাক থেকে হুট করে রক্তপাত হতে পারে, তবে সবচাইতে সাধারণ কারণটি হচ্ছে ব্যথা পাওয়া। মাথার কোন অংশে বা সরাসরি নাকে ব্যথা পেলে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে অবশ্যই যাবেন ডাক্তারের কাছে, তবে তার আগে এই রক্তপাত বন্ধ করা জরুরী। কীভাবে বন্ধ করবেন? জেনে নিন অত্যন্ত জরুরী কিছু পরামর্শ।

-নাক দিয়ে রক্ত পড়াতে শুরু করলে প্রথমেই যে কাজটি করবেন, সেটা হলো মাথাটা একটু ঝোঁকান ও দুই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরুন। এভাবে কিছুক্ষণ থাকলেই রক্তপাত বন্ধ হবার কথা।
-৭ থেকে ১০ মিনিট নাক উপরোক্ত নিয়মে চেপে রাখলে রক্তপাত বন্ধ হবার কথা। তাতেও যদি না হয়,একই ভাবে আরও ১০ মিনিট রাখুন।
-কোনক্রমেই মাথা খুব বেশী নিচের দিকের করবেন না বা নিচে ঝুঁকে কিছু তুলবেন না।
– কোনভাবেই শুয়ে পড়বেন না নাক দিয়ে রক্তপাত হলে। এতে হিতে বিপরীত হতে পারে।
-যদি দ্বিতীয় দফাতেও কাজ না হয় ও রক্ত পড়তেই থাকে, তাহলে নাক ও নাকের আশেপাশের এলাকায় আইস ব্যাগ চেপে ধরে রাখুন। কিছুক্ষণ চেপে ধরে রাখলে রক্তের ধমনী সংকুচিত হয়ে রক্ত পরা বন্ধ হবে।
-অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি দেখতে পান যে নাক থেকে পাতলা হলদে রঙের তরল বের হচ্ছে, তার অর্থ কোন গুরুতর সমস্যা হয়েছে। অবিলম্বে হাসপাতালে যান।
-যদি দেখতে পান যে নাকটাকে অন্যরকম দেখাচ্ছে, এর অর্থ নাক ভেঙেছে। সেক্ষেত্রেও দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।
আরেকটু বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিও।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা