,

বিয়ন্সের বিরুদ্ধে গান চুরির মামলা!

news-image

বিনোদন প্রতিবেদকমার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী বিয়ন্স নোলসের বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন আহমদ লেন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি বিয়ন্সের কাছ থেকে ৭০ লাখ ডলারও দাবি করেছেন। অবশ্য গান চুরির অভিযোগকে অস্বীকার করেছেন ৩৩ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।


প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে বিয়ন্সের ‘এক্সও’ গানটি প্রকাশিত হয় ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। গানটির ভাবনা চুরি করা বলে দাবি করেছেন আহমদ লেন। সম্প্রতি তাঁর দায়ের করা মামলার কারণে বিয়ন্সের পাশাপাশি প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসকেও আদালতের মুখোমুখি হতে হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।


মামলার অভিযোগে আহমদ লেন দাবি করেছেন, নিজের ‘এক্সওএক্সও’ গানের একটি কপি তিনি বিয়ন্সকে দিয়েছিলেন। পরে ‘এক্সও’ শিরোনামে প্যাকউড এন্টারটেইনমেন্ট ও কলম্বিয়া রেকর্ডসের ব্যানারে গান প্রকাশ করেন বিয়ন্স। আহমদ লেন আরও দাবি করেছেন, তাঁর ‘এক্সওএক্সও’ গানের ভাবনা চুরি করে ‘এক্সও’ গানের কথা লিখেছেন বিয়ন্স। এভাবে তিনি অন্যের গানের ভাবনা চুরি করে গান লিখে নিজের নামে চালিয়ে দিয়েছেন।


এদিকে গান চুরির অভিযোগকে অস্বীকার করে আদালতে কাগজপত্র দাখিল করেছেন ১৭টি গ্র্যামি পুরস্কারজয়ী সংগীতশিল্পী বিয়ন্স। তাঁর দাবি, গানের শিরোনামের দুটি অক্ষর ‘এক্স’ এবং ‘ও’ ছাড়া গান দুটির কথা, সুর কিংবা সংগীতায়োজনে কোনো মিল নেই। বিষয়বস্তুর দিক থেকেও গান দুটি সম্পূর্ণ আলাদা।


দুটি গানের কথার ভেতর তুলনা করে বিয়ন্স দাবি করেছেন, ‘এক্সওএক্সও’ গানের কথার মধ্য দিয়ে ভালোবাসার মানুষের শরীরের প্রতিটি ইঞ্চিকে ভালোবাসতে বলা হয়েছে। অন্যদিকে, ‘এক্সও’ গানের কথায় সময় ফুরিয়ে যাওয়ার আগে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর ওপর জোর দেওয়া হয়েছে।


আহমদ লেন তাঁর ‘এক্সওএক্সও’ গানের জন্য কপিরাইট রেজিস্ট্রেশন করেননি বলেও জানিয়েছেন বিয়ন্স। এসব কারণে বিয়ন্স আদালতের কাছে আবেদন করেছেন, ৭০ লাখ ডলার চেয়ে আহমদ লেনের করা ভিত্তিহীন দাবি যেন আমলে নেওয়া না হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা