,

ব্রাহ্মণবাড়িয়া ডাকাতের হামলায় বৃদ্ধের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতের হামলায় পতিত পাবন বণিক (৯০) নামে এক বৃদ্ধের মত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ পৈরতলার গ্রীণ রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাসনা বণিক আহত হয়েছেন।
নিহতের স্ত্রী বাসনা বণিক ও এলাকাবাসী জানান, ভোররাতে পাবন বণিক ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল স্বস্ত্র ডাকাত তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বারান্দায় ফেলে রাখে। পরে ডাকাতরা ঘরে প্রবেশ করে করে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে এলাপাথারী মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা