,

সাতক্ষীরা জেলা জামায়াত আমির পিস্তলসহ গ্রেফতার

আব্দুল খালেক মন্ডল ওরফে জল্লাদ খালেক
আব্দুল খালেক মন্ডল ওরফে জল্লাদ খালেক

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মন্ডল ওরফে জল্লাদ খালেককে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোর রাত সোয়া ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মাদ্রাসায় জামায়াতের গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাওলানা আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হত্যা, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হত্যাসহ ১৫টি মামলার আসামি। তার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। 

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি, জামিনে বের হয়ে ফের সাতক্ষীরা জেলাকে অশান্ত করার চক্রান্ত শুরু করে খালেক মন্ডল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে খলিলনগর মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে গোপন বৈঠকরত জামায়াত নেতারা পুলিশকে লক্ষ করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মাওলানা আব্দুল খালেক মন্ডলকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করেছে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ