,

থাইল্যান্ড থেকে ফিরেছেন ৪৭ বাংলাদেশী

news-image

পাচারের শিকার ৪৭ বাংলাদেশী আজ রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন। আজ সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে ৪৭ জন বাংলাদেশিকে বহন করা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া মানবপাচারের শিকার ৩৭ বাংলাদেশী ১৭ জুন মিয়ানমার থেকে দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ফেরত আসারা সম্প্রতি মানবপাচার হওয়াদের মধ্যে কেউ নন। অনেক আগেই তারা মানবপাচারের শিকার। থাইল্যান্ড পুলিশের হাতে একপর্যায়ে তারা ধরা পড়েন। পরে তাদের বাংলাদেশী হিসেবে বিভিন্ন প্রক্রিয়ায় শনাক্ত করা হয়। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ