,

সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান খালেদার

news-image

টিপস ডেস্করাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান। এতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর রয়েছে।

খালেদা জিয়া বলেন, '১৯৭৫ সালের ১৬ জুন বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এদিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকীগুলো বন্ধ করে মুক্তচিন্তা-মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। যার ফলশ্রুতিতে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদ কর্মী চাকুরী খুইয়েছিল, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ।'

তিনি বলেন, 'পরবর্তীকালে জিয়াউর রহমান সংবিধানে এদেশের কাঙ্খিত বহুদলীয় গণতন্ত্র পূণ:প্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠিত করেন।'

সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার পূর্বশর্ত উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, 'পরিতাপের বিষয়, বর্তমান আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে তাদের পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে।'

বিএনপি নেত্রী বলেন, 'সরকার সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম, নিয়ন্ত্রণ ও খবরদারীর খড়গ চাপিয়েছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদ কর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে বিচারও হচ্ছে না। সাগর-রুনীর হত্যাকান্ডের বিচার না হওয়াও এর অন্যতম উদাহরণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ