,

বাংলাদেশসহ চারটি দেশের মধ্যে যান চলাচল চুক্তি স্বাক্ষরিত

news-image

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ। ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আজকের চুক্তিটি একটি কাঠামোগত চুক্তি, এরপর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে আরেকটি চুক্তি ও প্রটোকল হবে।

চুক্তি অনুযায়ী এই চারটি দেশের মধ্যে তিন ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে আছে যাত্রীবাহী যানবাহন যেমন বাস ও প্রাইভেট কার, এবং পণ্যবাহী যান।

অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ একজন নিজস্ব গাড়ি নিয়েও ভারতের কোনো শহরে বেড়াতে যেতে পারবেন, অথবা ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন।
সম্ভাব্য রুটগুলোতে আগামী অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হতে পারে বলেও বিভিন্ন সংবাদ সূত্র জানাচ্ছে।

আগামী বছরের প্রথম দিকের মধ্যেই এটা পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে যেমন, তেমনি ভারত, নেপাল বা ভুটানেরও কোন পর্যটক তাদের নিজস্ব গাড়ি নিয়ে বা বাসে চড়ে বাংলাদেশে বেড়াতে আসতে পারবেন। অবশ্য এ জন্য একটি রুট পারমিট দরকার হবে।

প্রাইভেট কারের ক্ষেত্রে ভ্রমণের আগে এই রুট পারমিট নিতে হবে, আর নিয়মিত যাতায়াত করবে এমন বাস বা পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদের জন্য রুট পারমিট পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা