,

৪০ দিনের দীর্ঘ ছুটিতে রুয়েট

news-image

ক্যাম্পাস প্রতিবেদক পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সব ক্লাস টানা ৪০ দিন বন্ধ থাকবে।
সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকলেও পূর্বে ঘোষিত পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক মো. মোশাররাফ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, ‘রমজানের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৫ জুন সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৪০ দিন সকল প্রকার ক্লাস ছুটি থাকবে। আগামী ২৫ জুলাই থেকে আবার সব বিভাগের ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। রমজানের ছুটিতে রুয়েটের সব আবাসিক হল খোলা রাখা হবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা