,

সিকান্দার বক্সে তিন বন্ধু

news-image

বিনোদন প্রতিবেদকউৎসব কিংবা বিভিন্ন বিশেষ আয়োজনে টিভি পর্দায় দেখা যায় ‘সিকান্দার বক্স’কে। মোশাররফ করিম অভিনীত এই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। শুধু সিকান্দার বক্সই নয়, নাটকের অন্য চরিত্রগুলোও প্রশংসিত হয়েছে বিভিন্ন সময়। এবার এই বিশেষ ধারাবাহিকে যুক্ত হলেন তিন বন্ধু—অ্যালেন শুভ্র, সাবিলা নূর ও তৌসিফ মাহবুব। আসছে ঈদের জন্য নির্মীয়মাণ সিকান্দার বক্স এখন রাঙামাটিতে শিরোনামের নাটকে দেখা যাবে তাঁদের। গেল বেশ কয়েকবারের মতো এবারও নাটকটি নির্মাণ করছেন সাগর জাহান।

এরই মধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং। ১৮ জুন পর্যন্ত রাঙামাটিতে চলবে কাজ। রাঙামাটি থেকে তৌসিফ বললেন, ‘অনেক জনপ্রিয় একটি ধারাবাহিক সিকান্দার বক্স। এতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

সাবিলা বললেন, ‘আমরাও রাঙামাটিতে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। পরে আমরা উঠে পড়ি সিকান্দার বক্সের গাড়িতে। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।’

এই তিনজন ছাড়াও এবারের নাটকে অভিনয় করছেন শানারাই দেবী শানু, ফারুক আহমেদ, কবির হোসেন ও মিঠু। পরিচালক জানান, আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর