,

ভেনেজুয়েলার কাছে হার কলম্বিয়ার

news-image

ক্রীড়া ডেস্ককলম্বিয়ার শুরুর একাদশে সবাই ছিলেন। রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ ছিলেন, ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রাদামেল ফ্যালকাও আর চেলসির হুয়ান কুয়াদরাদোও। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ছিল না কলম্বিয়া দলে সমন্বয়টাই। নয়তো লাতিন অঞ্চলের অন্যতম দুর্বল দল হিসেবে পরিচিত ভেনেজুয়েলার বিপক্ষে হেরে যাবে কেন গত বিশ্বকাপের চমক কলম্বিয়া!

মাত্র এক বছর আগে বিশ্বকাপে কলম্বিয়াকে যে আক্রমণাত্মক ও বিস্ময়-জাগানিয়া দল মনে হয়েছিল তার ছিটেফোটাও দেখা যায়নি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে। বরং রক্ষণের ভুলে বাজে গোল খেয়েই পুরো তিন পয়েন্ট খোয়াতে হয়েছে তাদের।

ভেনেজুয়েলার পক্ষে জয়সূচক গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। পরিকল্পিত একটি আক্রমণ থেকে হেড করে কলম্বিয়ার হৃদয় ভেঙে দেন হোসে রনডন।

গোলটি হজম করে মরিয়া হয়ে উঠেছিল কলম্বিয়া। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে খেলায় আর ফিরতে পারেনি তারা।

ম্যাচ শেষে কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনার কণ্ঠে ঝরেছে স্পষ্ট হতাশা। জানিয়েছেন, বাজে খেলার চেয়ে ভেনেজুয়েলার ট্যাকটিকসের কাছেই মার খেয়েছে তাঁর দল, ‘ভেনেজুয়েলার খেলোয়াড়েরা আমাদের খেলার জায়গা ছোট করে দিয়ে সফল হয়েছে। আমরা চেষ্টা করেও নিজেদের খেলাটা খেলতে পারিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা