বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রাণনাশের হুমকির কারণে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি’

news-image

ডেস্ক রির্পোট আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তাই আমি ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। পাশাপাশি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার সাক্ষাৎ বানচালের চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
দ্য সানডে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক সৌরভ স্যানাল। এতে খালেদা জিয়া মোদির সঙ্গে তার সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন। তার দলকে ভারতবিরোধী বলে আখ্যায়িত করে যে প্রচারণা হয় তার বিরুদ্ধে তিনি কথা বলেন।
ওই সাক্ষাৎকারে মোদির সঙ্গে বৈঠককে তিনি অতি সন্তোষজনক বলে অভিহিত করেন। বলেন, মোদিজির সঙ্গে সাক্ষাৎকার ছিল চমৎকার। আমি অবশ্যই বলবো যে, ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। এতে আমি সন্তুষ্ট। খালেদা জিয়া বলেন, আপনারা জানেন যে ওই বৈঠক হয়েছিল ওয়ান-টু-ওয়ান। আমি আসলে পুরোটা বলতে পারবো না যে, আমরা আসলে কি কি বিষয়ে কথা বলেছি। তবে সুনির্দিষ্টভাবে এটা ছিল অত্যন্ত সন্তোষজনক বৈঠক।
মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হবে কি হবে না এমন একটি দোলাচল যখন সৃষ্টি হয় সে সময় সম্পর্কে তিনি বলেন, আমি কি কখনও বলেছি মোদিজির সঙ্গে আমি বৈঠক করব না। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। তিনি প্রশ্ন রাখেন, আপনি কি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা-কর্মীর মুখ থেকে শুনেছেন যে, আমি মোদিজির সঙ্গে বৈঠক করব না। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা মোদিজি। তিনি দুই দেশের মধ্যকার বন্ধন শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন।

কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা