,

ইরাকে আইএসের হামলায় ১৩ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্কইরাকের আনবার প্রদেশে ফালুজার আল হায়াকিল গ্রামে একটি সেনাঘাঁটিতে জঙ্গি সংগঠন আইএসের এক আত্মঘাতি গাড়িবোমা হামলায় ১৩ ইরাকি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন।

রোববার এ হামলা চালানো হয়।

আল জাজিরা একজন সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়,  রোববার এ গ্রামে আইএস পরপর তিনটি আত্মঘাতি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।

আইএসের অ্যাকাউন্টে ওই হামলার ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার আগে হামলাকারীদের প্রস্তুতির ছবিও প্রকাশ করা হয়েছে বলে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে জানানো হয়।

ইরাকের সালাউদ্দিন প্রদেশে আইএসের স্ব-স্বীকৃত প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

ইরাকের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ছবির ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুয়েতের নাগরিক আবু হাফস, জার্মান নাগরিক আবু ইব্রাহিম, ফিলিস্তিনি নাগরিক আবু আব্দুল আজিজ ও ব্রাইটনের নাগরিক আবু ইউসুফ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা