,

হত্যার হুমকি থাকায় প্রণবের সঙ্গে বৈঠক বাতিল করি: খালেদা

news-image

আমি ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছিলাম। কারণ আমার প্রাণনাশের হুমকি ছিল। যদি আমার কিছু হতো (বৈঠকে যাওয়ার পথে), আমাদের বিরোধীরা এজন্য জামায়াতে ইসলামীকে দায়ী করার পরিকল্পনা করেছিল।

ভারতের দ্য সানডে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেছেন।

গতকাল শনিবার খালেদা জিয়ার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে পত্রিকাটি। সেখানে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তার সঙ্গে হওয়া বৈঠকের বিষয়েও খোলামেলা কথা বলেছেন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘খুবই সন্তোষজনক বৈঠক হয়েছে। মোদিজির সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল চমৎকার। আমি অবশ্যই বলব- খুবই আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে। আমি খুবই সন্তুষ্ট।’

খালেদা জিয়া অভিযোগ করেন, ‘এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আমার সাক্ষাৎ বানচালের চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।’

বাংলাদেশ সফরে এসে গত ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় খালেদা জিয়ার। এরপর সাক্ষাৎকার গ্রহণ করেন দ্য সানডে গার্ডিয়ানের সাংবাদিক সৌরভ স্যানাল।

এতে খালেদা জিয়া মোদির সঙ্গে তার সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন। তার দলকে ভারতবিরোধী বলে আখ্যায়িত করে যে প্রচারণা হয় তার বিরুদ্ধে তিনি কথা বলেন।

ওই সাক্ষাৎকারে মোদির সঙ্গে বৈঠক বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন যে, ওই বৈঠক হয়েছিল ওয়ান-টু-ওয়ান। আমি আসলে পুরোটা বলতে পারব না যে, আমরা আসলে কি কি বিষয়ে কথা বলেছি। তবে সুনির্দিষ্টভাবে এটা ছিল অত্যন্ত সন্তোষজনক বৈঠক।’

মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হবে কি হবে না এমন একটি দোলাচল যখন সৃষ্টি হয় সে সময় সম্পর্কে তিনি বলেন, ‘আমি কি কখনো বলেছি মোদিজির সঙ্গে আমি বৈঠক করব না। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’

খালেদা জিয়া প্রশ্ন রাখেন, ‘আপনি কি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতাকর্মীর মুখ থেকে শুনেছেন যে, আমি মোদিজির সঙ্গে বৈঠক করব না। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা মোদিজি। তিনি দুদেশের মধ্যকার বন্ধন শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন।’

শীর্ষ নিউজ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ