বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাডেমির অভাবে ফুটবল মার খাচ্ছে

news-image

ক্রীড়া ডেস্কএশিয়ার বাইরে আন্তর্জাতিক ফুটবলে বা উপমহাদেশের বাইরের দলগুলোর সাথে বাংলাদেশ প্রতিযোগিতায় পেরে না ওঠার মূল কারণ হচ্ছে শারীরিক সামর্থ্যরে অভাব। বিষয়টি স্বীকার করে জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, এজন্যে স্বল্পমেয়াদী থেকে শুরু করে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার তার অভাবেই এমন হচ্ছে।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে শফিকুল ইসলাম মানিক বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা ফুটবল খেলতে টানা ৯০ মিনিট যেভাবে দৌড়াতে হয়, লড়তে হয়, এজন্যে যে পেশী শক্তির প্রয়োজন হয় তার অভাব রয়েছে। এজন্যে কিশোর বয়স থেকে তাদের একাডেমিতে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। এক সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে চেষ্টা করা হলেও বর্তমানে প্রতিষ্ঠানটিতে লেখাপড়ার ওপর জোড় দেয়া হচ্ছে অনেকটা ক্যাডেট কলেজের মত। খেলার ওপর প্রশিক্ষণ অনেকটা গতানুগতিক হয়ে পড়েছে বিকেএসপিতে। মানিক ফুটবল একাডেমি গড়ে তুলতে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলেও জানান।
মানিক বলেন, আমাদের ফুটবল দর্শকরা বুঝতে চায় না যে খেলোয়াড়দের শারীরিক শক্তির দিক থেকে ঘাটতি আছে। আর এই কারণেই আমরা এশিয়ার ভেতরে মোটামুটি ভাল খেললেও এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে খেলার সময় পেরে উঠিনা।
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে এশিয়া অঞ্চলের কোয়ালিফাইং পর্বে বাংলাদেশ তাদের প্রথম খেলাতেই হেরে গেছে কিরগিজস্তানের কাছে। তিন এক গোলে বাংলাদেশ হেরে গেলেও জেতার প্রত্যাশা নিয়ে খেলে বাংলাদেশ। গ্রুপ পর্বে হোম এন্ড এয়ে ভিত্তিতে দুইবার করে বাংলাদেশকে খেলতে হবে কিরগিজস্তান ছাড়াও তাজিকিস্তান, জর্ডান আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়া গত বিশ্বকাপেই মূল পর্বে খেলেছে, আর বাংলাদেশ কখনোই কোয়ালিফাইং পর্বের প্রথম রাউন্ডও পার হতে পারেনি। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটির কথা ছেড়ে দিলেও অন্যদের সাথে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করাটা হবে খুবই কঠিন।
বাংলাদেশ দল উপমহাদেশীয় স্তরে সাফ গেম এবং সাউথ এশিয়া গেমসে কয়েকবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ হলেও তার বাইরে সাফল্য তেমন কিছু পায় নি।
দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় কেন যেতে পারছে না বাংলাদেশের ফুটবল?
বিবিসি এ প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মানিক বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিলো যে বাংলাদেশ জিতবে। তাছাড়া তারা বেশ কিছুদিন ধরে খেলেনি, যার কারণে তাদের র‌্যাংকিংটা কমে গিয়েছে। আসলে ফিফার র‌্যাংকিংটা তাদের কমে গিয়েছিল। তাছাড়া যাদের বিরুদ্ধে খেলেবে তারা কেমন এটা না জেনে তার প্রত্যাশার মাত্রাটা বাড়িয়ে দেই এবং আমারা হেরে যাই, তখন দর্শকের হতাশা দেখতে পাই।
শফিকুল ইসলাম মানিক বলেন, প্রথমে আমাদের শারীরিক সক্ষমতাটা অনেক বৃদ্ধি করতে হবে। যখন আমরা বড়-বড় টিমের সঙ্গে খেলতে যাই তখনই শারীরিক শক্তির প্রয়োজন হয়। তাছাড়া দৌড়ের মাধ্যমে পেশীতে যে শক্তির প্রয়োজন সেটা আমাদের নেই। আর এ কারণেই আমরা একটি জায়গায় গিয়ে হেরে যাই। অথচ মানুষ বুঝতে চায়না যে আমাদের এই সক্ষমতাটা অনেক কম আছে।
মানিক মনে করেন ফুটবল একাডেমি গড়ে এধরনের সমস্যাগুলোর নিরসন অবশ্যই সম্ভব। এজেন্য বেসরকারি উদ্যোগ প্রয়োজন। বিকেএসপি এখন আর আগের মত অবস্থায় নেই। কারণ বিকেএসপি এখন ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠান টাইপের হয়ে গিয়েছে। সেখানে পড়াশোনার বিষয়টিকে অনেক গুরুত্ব দেয়া হয়। যার কারণে খেলোয়াড়রা তাদের যে প্রতিভা রয়েছে তার সঠিক বিকাশ হচ্ছে না। আরেকটু ছোট থেকে খেলোয়াড়দেরকে একাডেমিতে ভর্তি করা সম্ভব হলে ধারাবাহিক প্রশিক্ষণ দিয়ে ভাল ফল পাওয়া যেত।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা