,

ফখরুল হাসপাতালে

news-image

ডেস্ক রির্পোট অসুস্থ হয়ে পড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ)তে ভর্তি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের পর গতকাল একটি এম্বুলেন্সে করে তাকে বিএসএমএমইউ’র প্রিজন সেলে নেয়া হয়। কাশিমপুরের কারা চিকিৎসক মো. শাহাদত হোসেন জানিয়েছেন, মির্জা আলমগীরের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে (মাথায়) ব্লক রয়েছে। এছাড়া তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রয়েছে। কারাগারে  নেতারা সুচিকিৎসা পাচ্ছেন না বলে বিএনপির অভিযোগের  প্রেক্ষাপটে ফখরুলের এক আবেদনে তাকে হাসপাতালে ভর্তি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কাশিমপুরের কারারক্ষক মো. নাসির উদ্দিন জানান, আদালতের নির্দেশে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে বিএসএমএমইউতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। কারাগারে যাওয়ার পর তার শরীরের ১৮ কেজি ওজন কমে যায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনবার কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না দিয়েই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ