বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জমে উঠেছে আশুগঞ্জ উপজেলা মহিলা সংরক্ষিত আসন নির্বাচন : নির্বাচনী প্রচারণা লাড়াই হবে ৫জনে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ই জুন আশুগঞ্জ ৪র্থ উপজেলা মহিলা সংরক্ষিত আসনে নির্বাচন। নির্বাচনে মোট ৩টি আসনের জন্য ৮টি ইউনিয়ন থেকে মোট ৮জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। এই নির্বাচনে সংরক্ষিত পদে আশুগঞ্জ সদর ও চরচারতলা ইউনিয়নে সম্বনিত ১টি আসনের জন্য প্রতিদন্দ্বিতা করছেন মোট ৪জন। যাতে আশুগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোছাঃ রেহানা বেগম (পেপে), ২নং ওয়ার্ডের মোছাঃ জ্যোৎন্সা বেগম (খরগোশ), চরচারতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সেলিনা আক্তার ফাতেমা (টেবিল) ও ২নং ওয়ার্ডের মাসুদা বেগম (গিটার)। দুর্গাপুর ও তালশহর পশ্চিম ইউনিয়নের সম্বনিত ১টি আসনের জন্য প্রতিদন্দ্বি প্রার্থী ২জন। যাতে তালশহর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সেলিনা আক্তার স্বপ্না (মোরগ) ও দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আম্বিয়া খাতুন (চাঁদ)। আড়াইসিধা, লালপুর, শরীফপুর ও তারুয়া ইউনিয়নের সম্বনিত ১টি আসনে প্রতিদন্দ্বিতা করছে মোট ২জন। যাতে আড়াইসিধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিউলী মুর্শেদ (হরিণ) ও লালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শারমিন আক্তার (বক) প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠছে প্রচার প্রচারণা। প্রতিদিনই প্রার্থীরা ঘুরছেন প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ভোটারদের দারে দারে, দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্র“তি ও একত্বতার বাণী। সব মিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনী এলাকায়। এলাকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আশুগঞ্জ সংরক্ষিত ৩টি আসনের জন্য নির্বাচনে মোট ৮জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করলেও সবাই সরকার দলীয় প্রার্থী হওয়ায় ভোট যুদ্ধে প্রতিদন্দ্বিতা হবে মোট ৫জনের। যাতে ভোটারদের ১ম পছন্দে এগিয়ে আছেন- আশুগঞ্জ ও চরচারতলা ইউনিয়নের সম্বনিত আসনে সেলিনা আক্তার ফাতেমা (টেবিল) ও ২য় পছন্দে মোছাঃ রেহানা বেগম (পেপে)। দুর্গাপুর ও তালশহর পশ্চিম ইউনিয়নের সম্বনিত আসনে ভোটারদের পছন্দে এগিয়ে আছেন- আম্বিয়া খাতুন (চাঁদ)। আড়াইসিধা, লালপুর, শরীফপুর ও তারুয়া ইউনিয়নের সম্বনিত আসনে ভোটারদের পছন্দে এগিয়ে আছেন- শিউলী মুর্শেদ (হরিণ) প্রতিক নিয়ে। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৮টি ইউনিয়নের মোট ২৪জন মহিলা মেম্বার সদস্য ৩টি করে ভোট প্রদান করতে পারবেন। ভোট গ্রহণ ও প্রদানের সময় অপ্রীতিকর ঘটনা ও কারচুপি যাতে না হয় স্থানীয় সবাই আশা করছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ভোট চলা কালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক