,

৪ দেশের মোটরযান চলাচল চুক্তি সোমবার

news-image

 বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী এবং ব্যক্তিগত যানবাহন চলাচলে চুক্তি হচ্ছে সোমবার (১৫ জুন)। এ চুক্তি বাস্তবায়ন হলে দেশ চারটির সড়কপথে সরাসরি যাতায়াত করা যাবে।


ওইদিন ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় বিবিআইএনভুক্ত দেশগুলোর পরিবহন মন্ত্রীদের বৈঠকে এ চুক্তি সম্পন্ন হবে।

চুক্তিটির ফলে দক্ষিণ এশিয়ার এ চার দেশের মধ্যে নির্বিঘ্নে যাত্রী ও পণ্য পরিবহনের পথ সুগম হবে। বিবিআইএনভুক্ত দেশগুলোর নাগরিকরা এ চুক্তির ফলে ব্যক্তিগত গাড়ি নিয়েও চারটি দেশে ভ্রমণ করতে পারবেন।

এছাড়া, এ চুক্তির ফলে উপ-আঞ্চলিক ক্ষেত্রে নিরাপদ, সাশ্রয়ী, কার্যকর ও পরিবেশ-অনুকূল সড়ক পরিবহন বেগবান হবে বলে যেমন আশা করা হচ্ছে, তেমনি সংশ্লিষ্ট প্রতিটি দেশ আঞ্চলিক সমন্বয়ের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়তে সমর্থ হবে বলেও মনে করা হচ্ছে। একইসঙ্গে এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য চার দেশ সীমান্তে যাত্রী ও পণ্যের পারাপারে উপকৃত হবেও বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট চারটি দেশই এ চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যয় নিজেরা নির্বাহ করবে। এছাড়া, ভবিষ্যতে অন্য কোনো দেশ এ সুবিধায় যুক্ত হতে চাইলে চারটি দেশের সম্মতি লাগবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে