,

বোন ও দুই পোষা কুকুরের কঙ্কালের সঙ্গে বসবাস

news-image

অন্যরকম ডেস্কমৃদু আলো ছড়ানো শীতাতপ নিয়ন্ত্রিত একটি ঘর। দরোজা ও জানালার ফাঁকগুলো কাপড় দিয়ে বন্ধ করা। সে ঘরে আমেরিকার ভক্তিমূলক বিষয়ের বক্তা জয়সি ম্যায়ারস-এর বক্তৃতার শব্দ ভেসে আসে। এক কোণে একটি কাঠের পাত্রে রাখা আছে এক নারীর কঙ্কাল।
৪৪ বছর বয়সী পার্থ দে গত ছয় মাস ধরে এ ঘরেই অবস্থান করেছেন। গত বুধবার রাতে পুলিশ দক্ষিণ কলকাতার একটি অভিজাত বাড়ির ওই কক্ষ থেকে পার্থ দের বাবার মরদেহ উদ্ধার করে। পার্থ দের বাবা এই ঘরেই নিজের জীবন উৎসর্গ করেন।
পার্থ তার বোন দেবজানির কঙ্কালের সঙ্গেই সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার খেতেন, তাকে খেতে দিতেন এবং তার সঙ্গে একই বিছানায় ঘুমাতেন। পার্থ একজন পুলিশ কর্মকর্তাকে বলেন, দেবজানি তার খাবার খাওয়ার জন্য প্রতিরাতে জীবন্ত ফিরে আসতো। পুলিশ কর্মকর্তা বলেন, “তারা প্রতিদিন বিছানার চাদর পাল্টাতো। ঘরটাও ছিলো পরিচ্ছন্ন। মনে হয়, কঙ্কালটির নিয়মিত যতœ নেয়া হতো।
ঘরে দুটি পোষা কুকুরের কঙ্কালও পাওয়া গেছে। ঘরে ছিলো ভক্তিমূলক বিষয় নিয়ে লেখা বইয়ের স্তুপ। পার্থ বলেছেন, এগুলি হলো তার ভগবানের কাছে পৌঁছানোর উপায়।
পুলিশ কর্মকর্তা বলেন, পার্থ দাবি করেছেন যে, তিনি তার বোনকে মৃত্যু থেকে জীবন্ত করতে পারেন। একজন চিকিৎসক বলেছেন, পার্থ হেলুসিনেশনে ভুগছেন। তিনি যে ছয় মাস ধরে তিনটি কঙ্কালের সঙ্গে বসবাস করছেন সেটা বাইরে থেকে দেখে বিশ্বাস করার কোনও উপায় ছিলো না।
পার্থর বাবা আত্মহত্যা করেন এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন নোটিস রেখে যান। হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে