,

বাংলা স্টেটসম্যানের খবর, মোদির ৩ প্রশ্নে বিব্রত খালেদা

news-image

ডেস্ক রির্পোট বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। হোটেল সোনারগাঁওয়ে ঐ বৈঠকে খালেদা জিয়াকে তিনটি প্রশ্ন করেন মোদি। যা তাকে বংলা বিব্রত করেছিল। তিনি এসব প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হন। ১০ জুন ভারতের বংলা পত্রিকা ‘দৈনিক স্টেটসম্যান’র একটি খবরে এমনটি দাবী করা হয়েছে। খবরটিতে আরও বলা হয় এই বৈঠকের জন্য মাত্র দশ মিনিট নির্ধারিত থাকলেও তিনি বেগম জিয়াকে যথেষ্ট মর্যাদা দিয়ে প্রায় এক ঘণ্টা তাঁর হাটেল স্যুটে কথা বলেন। যার মধ্যে ১০ মিনিট ছিল একান্তে কথা।
মোদীর প্রথম প্রশ্ন ছিল ভারতের রাষ্ট্রপতির (প্রণব মুখার্জি) সঙ্গে যেদিন সাক্ষাতের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সেটা বানচাল করতে কারা সেদিন ঢাকায় হরতাল ডেকেছিল? বেগম জিয়া উত্তরে বলেন, বিএনপি-জামায়াত ও অন্যান্য জোটসঙ্গীরা যৌথভাবে হরতালের ডাক দিয়েছিল। মোদী বেগম জিয়ার জবাবে কোনো মন্তব্য করেননি।
মোদীর দ্বিতীয় প্রশ্ন ছিল, ২০০৪ সালে চীন থেকে গোপনে দশ ট্রাক অস্ত্র চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে খালাস করে ভারতীয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয়ার যে আয়োজন করা হয়েছিল সেটা ঘটেছিল আপনার (খালেদা জিয়ার) প্রধানমন্ত্রীত্বের সময়ে। আর সেই গোপন আমদানির সঙ্গে আপনার ক্যাবিনেটের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী জড়িত ছিলেন। শোনা যাচ্ছে আপনি এবং আপনার দল ওই ঘটনার তদন্তে খুব একটা সাহায্য করেননি? সূত্র মতে, বেগম জিয়া এই প্রশ্ন শুনে এতটাই বিব্রত হন যে তিনি তার কোনো জবাবই দিতে পারেননি।
তৃতীয় প্রশ্ন ছিল বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে। মোদী জিয়াকে জানান, বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় তাঁর দলের ও জোটসঙ্গী জামায়াতের নেতাদের সম্পৃক্ততার কথা ভারত-বাংলাদেশ যৌথ তদন্তে উঠে আসছে। বিএনপি ও তার জোটসঙ্গীদের ওইসব দোষীদের আড়াল না করে তাদের শাস্তিদানের জন্য তদন্তকারীদের সাহায্য করার আশ্বাস দেয়া তাঁর নৈতিক দায়িত্ব। সূত্র মতে, এ ব্যাপারেও বেগম জিয়া জবাব দেননি। মোদীর এ প্রশ্নেও তিনি বিড়ম্বনায় পড়ে যান।
‘গণতন্ত্র নেই বলে নালিশ জানাতে এসে, খাগড়াগড় নিয়ে মোদীর প্রশ্নে বিব্রত খালেদা জিয়া’ শিরোনামে ‘দৈনিক স্টেটসম্যান’ এ প্রকাশিত মানস ঘোষের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিরোধী রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল নরেন্দ্র মোদী বেগম জিয়াকে সাক্ষাৎকারের সময় নাও দিতে পারেন। কিন্তু মোদী সে পথে না গিয়ে বেগম জিয়াকে সাক্ষাৎকারের সুযোগ দেন। দশ মিনিট বৈঠক হওয়ার কথা থাকলেও তিনি বেগম জিয়াকে যথার্থ মর্যাদা দিয়ে প্রায় এক ঘণ্টা কথা বলেন, যার মধ্যে ১০ মিনিট একান্তে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে