,

শাহজালালে ৬০ হাজার সৌদি রিয়ালসহ আটক ১

news-image

অপরাধ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে পাচারে সময় ৬০ হাজার সৌদি রিয়ালসহ মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমনের চার নম্বর গেট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার তানজিলা আক্তার আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাসুদ মিয়া সিঙ্গাপুরের যাওয়ার জন্য চার নম্বর গেটে লাগেজ চেকিংয়ে দেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজ থেকে ৬০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১২ লাখ) উদ্ধার করা হয়। এগুলো সিঙ্গাপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাসুদ মিয়ার বাড়ি ফেনী।
মাসুদ মিয়া বাংলাদেশের মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তানজিলা। এ ব্যাপারে মামলার প্রত্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা