,

অন্যরকম ঝামেলায় বিশাখা ফেসবুক নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদকসামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে তারকারা প্রায়ই বিড়ম্বনায় পড়েন। এ কারণে এরই মধ্যে একাধিক বলিউড তারকা ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। তবে এবার এক বলিউড তারকা ফেসবুক নিয়ে পড়েছেন অন্যরকম ঝামেলায়। তিনি হচ্ছেন বিশাখা সিং। নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন বিশাখা। ছবিটিতে কোন অশ্লীলতা ছিল না। ছিল না কোন যৌন আবেদনও। বিশাখা শুধু টি-শার্ট জিন্স পরে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন  করেছেন। তাহলে কেন বিতর্ক, এত আলোচনা-সমালোচনা? জানা গেছে, ছবিটিতে মহম্মদ মুস্তাকিম সাইফি নামে বিশাখার এক ফেসবুক বন্ধু বাজে মন্তব্য করেছেন। সাইফি তাতে লিখেছেন, ‘নাইস লুকিং অ্যান্ড নাইস বুবস’। এ নিয়ে বেশ চটে যান ২০১৩ সালের ‘ফুখরে’ ছবিখ্যাত এ নায়িকা। শুধু কি তাই, সাইফির মন্তব্যে উচিৎ জবাব দেন বিশাখা। ফিরতি মন্তব্যে তিনি বলেন, এরপর লজ্জা থাকলে আর এমন উল্টোপাল্টা মন্তব্য করবেন না। সুন্দর স্তন। হ্যাঁ, আমি জানি আমি একজন মেয়ে। সব মেয়েরই স্তন আছে। আপনার মায়ের, বোনের, ঠাকুমার, কাকিমার, পিসি-মাসিদের, বান্ধবীদের এমনকি আপনার মেয়েরও। আপনি কি কখনও তাদের স্তনের প্রশংসা করেছেন? আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার সাহস রাখেন? বিশাখার এমন মন্তব্যে সারা বলিউডে ব্যাপক আলোচনার জন্ম নেয়। শুধু তাই নয়, এ নিয়ে ভিন্ন কথাও শোনা যাচ্ছে। ফেসবুকের ওই আইডিকে ফেক বলেও ধারণা করছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে