,

ফতুল্লায় ‘ফতেহ’ হবে কার?

news-image

পাকিস্তানকে বাংলা ওয়াশের পর আকাশছোঁয়া আত্মবিশ্বাসে রয়েল বেঙ্গল টাইগার। মোর্তাজা, সাকিবরা নিজেদের হৃদয়ে খোঁচা দিয়ে চাগিয়ে তুলেছেন ওয়ার্ল্ডকাপের সেই অভিশপ্ত দিনের দগদগে ঘা কে। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার দরজাতেই দ্বাররক্ষী ভারতের কাছে আটকে যেতে হয়েছিল তাদের। তবে এবার আর ছাড় নয়। এমনটাই ভাবছে বাংলাদেশ। ‘জয় বাংলা’ শ্লোগানে বাংলাদেশ যেন ক্রিকেট জয়ের উল্লাসে মাতোয়ারা। সাবধান সাবধান। আগ্রাসনে হাত বাড়াতে জ্বলতে হয় হাতকেই, আবার এও সম্ভব আগ্রাসনের নিয়ন্ত্রণ নিল সাহসী হাত। শুরুতেই টসে জিতে প্রথম ব্যাট করছে ভারত।

বাংলাদেশ সফরে ভারত। এই সফর শুধু ক্রিকেট নয়। ক্রিকেটের অন্দরে লড়াই আগ্রাসন বনাম জেদের। বিরাটের হাত ধরে নতুন যাত্রা পথ শুরু করতে চলছে ভারতীয় ক্রিকেট। তারুণ্যের আগ্রাসন যেমন আছে তেমনই আছে কচি কাঁধে প্রত্যাশার বিশাল চাপ। শিখরদের নিয়ে বিরাট কি পারবেন ক্রিকেটের শিখরে পৌছতে? কথায় আছে ‘মর্নিং শোওস দ্য ডে’।
টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরের পর আবার নতুন সূর্য ওঠা দেখতে চলেছে ভারত। সচিন, সৌরভ, রাহুল, লক্ষণ, কুম্বলে, ধোনি যে আর নেই। প্রকৃতির নিয়মের মতই নতুনকে জায়গা ছেড়ে দিয়েছে পুরাতন। রায়না, অজিঙ্কে, রোহিতদের কাঁধেই এখন দেশের হাল। পুরাতন বলতে কেবল মাত্র হরভজন।

তবে গোটা দলটার কাছেই বাংলাদেশ সফরের এই একমাত্র টেস্ট ম্যাচটি যেন ওয়ার্ল্ড কাপ সেমি ফাইনাল। জিতলে এগিয়ে চলো নইলে বাড়ি ফোটো। অন্তত এমনভাবেই ভাবছে বাংলাদেশ।

এখন দেখা যাক ফতুল্লায় ‘ফতেহ’ হবে কার?

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা