,

সরাইল ও নাসিরনগরে বজ্রপাতে নিহত-১, দগ্ধ-৩

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে বজ্রপাতে সুলমান মিয়া (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সরাইলে একজন ও নাসিরনগরে দুইজন দগ্ধ হয়েছে।  বৃহস্পতিবার সকালে সরাইলের চুন্টায় ও নাসিরনগরের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সুলমান মিয়া ও বড়াইল গ্রামের মুরছালিন (২০) ভোরে মাছ ধরতে মাঠে গিয়েছিল। সকাল ৭টায় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন সুলমান। আর দগ্ধ হয়ে মাটিতে পড়ে থাকে মুরছালিন। একই সময়ে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর দগ্ধ হয় নাসিরনগর উপজেলার মহিষবের গ্রামের আরজু মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও মজু মিয়ার স্ত্রী সকিনা বেগম (৩৫)। দগ্ধদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: নোমান মিয়া সুলমান মিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ