,

এবার ২৫ হাজার লোক হজে যেতে পারবে না

news-image

হজফ্লাইট ঢাকা; চলতি বছরে ২৫ হাজার লোক হজে যেতে পারবেন না। সৌদি আরবের নির্ধারিত কোটা ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন ছাড়াও অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর জন্য বাংলাদেশ সরকার যে সুপারিশ করেছিল সৌদি সরকার তা নাকচ করে দিয়েছে।

মঙ্গলবার ধর্মমন্ত্রণায়লের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নির্ধারিত কোটা ১ লাখ ১ হাজার ৭ শত ৫৮ জনের অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর কোটার জন্য যে সুপারিশ করা হয়েছিল সৌদি সরকার তা নাকচ করে দিয়েছে।

তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কোটা ভিত্তিতে চেষ্টা অব্যাহত রেখেছে এবং সৌদি সরকার তা বর্ধিত করলে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে।

নির্ধারিত কোটার মধ্যে যে সকল এজেন্ড যে পরিমাণ হজযাত্রী পাঠানোর জন্য যোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে আগামী ২৮ জুনের মধ্যে সৌদি আরবের ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও বাড়ি ভাড়া চুক্তি চুক্তিসহ যাবতীয় কাজ সম্পাদন করার অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত তারিখের মধ্যে এসব কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে এজেন্ডগুলো তাদের হজযাত্রী পাঠাতে ব্যর্থ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হজ এজেন্ডগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা