,

কোচ-অধিনায়ককে দুষলেন আশরাফুল

news-image

ভারত দলের ব্যাটিং লাইন আপকে স্পিন বিশেষজ্ঞ বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না। সেই দলের বিপক্ষে চারজন স্পিনার! শুনতেই তো অস্বস্তি লাগে। পেসার মাত্র একজন। এহেন সিদ্ধান্তের ফলাফলটাও হাতে নাতেই পেলো বাংলাদেশ। প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৩৯ রান। এদিকে এমন একাদশ নিয়ে অভিযোগ তুলেছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও। অন্যদিকে, দলের বাইরে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল তো সরাসরি দোষারোপ করলেন অধিনায়ক ও কোচকে।

প্রথম দিনের খেলা শেষে ম্যাচ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে আশরাফুল বলেন, ‘একজন পেসার নিয়ে খেলানোর সিদ্ধান্তটি সঠিক ছিলো না। এই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ও কোচ। কারণ একাদশ তারাই নির্ধারণ করেন।’

আশরাফুলের মতে, এমন ফ্ল্যাট উইকেটে ভারত তিনজন পেসার নিয়ে খেলছে অন্যদিকে আমরা খেলছি মাত্র একজন নিয়ে। মোহাম্মদ শহীদ ছাড়াও আমাদের অন্তত দুইজন পেসার রাখা উচিত ছিলো।

‘বৃষ্টির কারণে এক সেশন খেলা হয়নি। এরপর বল আরো বেশী সুইং করেছে, দুর্ভাগ্য আমাদের একজন পেসার। অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে অন্য কোন অপশন না থাকায় শহীদকেই বল করাতে হয়েছে’, যোগ করেন আশরাফুল।

আলোচনায় শুভাগত হোমকে একাদশে রাখার সিদ্ধান্তটিও ঠিক ছিলো না বলে জানান একসময়ের সেরা ব্যাটসম্যান। সেক্ষেত্রে আবুল হোসেন দলে থাকলে ভালো কিছু সম্ভব হতো বলেই মনে করছেনআশরাফুল।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে