,

বিদ্যুত উৎপাদনের ভবিষ্যৎ ও নিরাপত্তা হুমকির কারণ’ (ভিডিও)

news-image

টিপস ডেস্কবিদ্যুৎ নিয়ে ভারতের দু’টো কোম্পানীর সাথে করা সমঝোতার স্মারককে অস্বচ্ছ বলছে, বিশেষজ্ঞরা।
নরেন্দ্র মোদি সফরের সময় এ স্মারক দুটি স্বাক্ষরিত হয় এবং দরপত্র আহ্বান না করে বিশেষ আইনে কোম্পানী দু’টিকে চার হাজার ছয়শ মেগাওয়াটের দুই মেগা প্রকল্প স্থাপনের সুযোগ দেয়াতে দুর্নীতি উৎসাহিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা
আর এ বিষয়টি বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য হুমকির কারণও হতে পারে।
দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য অংশ আসে বেসরকারী খাত থেকে। বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র আইটিবি যার একটি অন্যতম খাত। বিদ্যুতের ঘাটতি পূরণে নেয়া হয় রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্প। এসব প্রকল্পের নিরাপত্তায় নেয়া হয় দ্রুত সরবরাহ বৃদ্ধি ২০১০ আইন।
আইটিবিতে দরপত্রের মাধ্যমে বেসরকারী কোম্পানীগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও ভারতের এ দুই কোম্পানীর সাথে এ চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে বিশেষ আইনের অধীনে।
বিদ্যুৎ ও জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল আলম বলেন, এ চুক্তির সঙ্গে মোদির সফরে কোনো সম্পর্ক আমি দেখিনি। বিদ্যুৎটা হচ্ছে একটি ব্যবসায়ীক ব্যাপার। আঞ্চলিক সিটির বিডি এটা কোনো ভালো লক্ষণ না। এসব বিষয়গুলো মাথায় না রেখেই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাটাই যদি প্রধান্য পায় তাহলে ভবিষ্যতে বিদ্যুৎ খাতের উন্নয়ন আমরা আর দেখতে পাবো না।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে তা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়।
চুক্তি অনুযায়ী এলএনজি ভিত্তিক তিন হাজার মেগাওয়াটের কেন্দ্র নির্মাণ করবে রিলায়েন্স পাওয়ার।
বিশেষজ্ঞরা বলছেন, বড় আকারের এলএনজি ভিত্তিক প্রকল্পের গ্রাহকের কাঁধে চাপবে বিদ্যুতের বাড়তি মূল্য। আর ব্যহত হবে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের লক্ষ।
বিদ্যুৎ ও জ্বালনী বিশেষজ্ঞ প্রফেসর ম তামিম বলেন,
এলএনজি এবং ফার্নেস বিদ্যুৎ উৎপাদনের খরচ বলতে গেলে প্রায় কাছাকাছি। এলএনজির মূল্যটা একটু কম আর তাই আমার মনে হয় এসব অর্থনৈতিক বিষয়গুলোতেও একটু নজর দিতে হবে।
পরিকল্পনায় বলা হয়েছিল ২০১৪ সালের পর থেকে কমতে শুরু করবে বিদ্যুতের দাম।

https://youtu.be/D2c_37BFT8g

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা