,

মিরিন্ডা খেয়ে শিশুসহ ৬ জন গুরুত্বর অসুস্থ্য

news-image

নিজস্ব প্রতিবেদক আশুগঞ্জে কোমল পানীয় মিরিন্ডা খেয়ে শিশুসহ ৬ জন গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। গুরুত্বর অসুস্থদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার তারুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। অসুস্থ্যরা হল উপজেলার তারুয়া গ্রামের সাব বাড়ির আয়ান(২), হুসনা (১৯), হেনা বেগম(৪৫), রাজু(২৫) হিরা মনি(১৮) ও সাকিল(২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেনা বেগমের ভাগিনা মঙ্গলবার সন্ধায় সাকিল স্থানীয় তারুয়া বাজারের রাজিব স্টোর থেকে একটি এক লিটারের কোমন পানিয় মিরিন্ডা কিনে আনে। পরে হেনা বেগম সহ তাদের পরিবারের ৪ জন ও পাশের ঘরের হুসনা ও তার দুই বছরের ছেলে আয়ান এই কোমল পানিয় পান করে। খাওয়ার কিছুক্ষন পরে আয়ান অসুস্থ্য হয়ে পড়ে। পযায়ক্রমে বাড়ির যারা এই কোমল পানিয় পান করেছে তাদের সবাই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আয়ান ও হুসনাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে হেনা বেগম, রাজু, হিরা মনি ও সাকিল অসুস্থ হয়ে গেলে তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ফৌজিয়া আক্তার জানান, কোমল পানিয় মিরিন্ডাতে কোন ক্ষতিকারক কেমিকেল থাকে না। তবে মনে হচ্ছে এই পানিয়টি যে দোকানে বিক্রি করা হয়েছে সে দোকান থেকে কিছু মেশানো হয়েছে। অথবা দোকান থেকে কেনার পর এই পানিয়তে কিছু মেশানো হয়েছে। তা না হলে এমন হওয়ার কোন কারন নেই। 
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, কোমল পানীয় মিরিন্ডা খেয়ে তারুয়া গ্রামের ৬ জন অসুস্থ হওয়ার বিষয়টি আমি শুনেছি। এব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা