,

রাউটার থেকে মোবাইলে চার্জ

news-image

প্রযুক্তি ডেস্ক নতুন এক ধরনের ওয়াই-ফাই প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে তারহীন উপায়ে ট্যাব ও স্মার্টফোনের মতো যন্ত্রে চার্জ দেওয়া যাবে। মার্কিন প্রযুক্তিবিদেরা প্যাঁচানো তারের কবল থেকে প্রযুক্তিপ্রেমীদের মুক্তি দিতে কমপক্ষে ৩০ ফুট (৯.১ মিটার) দূরত্ব পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পদ্ধতি উদ্ভাবনে সফল হওয়ার দাবি করেছেন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘পাওয়ার ওভার ওয়াই-ফাই’ নামের প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা বর্তমান ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করেই যন্ত্রে চার্জ দিতে পারবে এবং কর্ডের দরকার হবে না।

গবেষক ভামসি তাল্লা বলেন, ওয়াই-ফাইয়ের বিশাল অবকাঠামো বিদ্যমান আছে। এই কাঠামো ব্যবহার করে বাস্তবসম্মত অ্যাপ্লিকেশন তৈরি করাই যথেষ্ট। পাওয়ার ওভার ওয়াই-ফাই যন্ত্রটি অ্যাকসেস পয়েন্ট ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সিকে (আরএফ) ডাইরেক্ট কারেন্টে (ডিসি) রূপান্তর করতে পারে। এতে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার লাগানোর দরকার পড়ে না। তবে এর কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে রাউটারের সর্বোচ্চ শক্তির সীমাবদ্ধতা। গবেষকেরা সেই সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছেন।

গবেষকেরা এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালান। এই পরীক্ষায় ওয়াই-ফাই এর সাহায্যে নজরদারির ক্যামেরা ১৭ ফুট দূর থেকে রাউটারের মাধ্যমে তারহীন উপায়ে চার্জ দেওয়া সম্ভব হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে রাউটার দিয়ে একাধারে যেমন চার্জ দেওয়া যায় তেমনি কোনো ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করাও যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা