বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি সফরের সবচে বড় আকর্ষণ ছিলো বিএনপিকে বশে আনা’

news-image

ডেস্ক রির্পোট নরেন্দ্র মোদির এ সপ্তাহের সফরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের বিরোধী দলকে বশে আনা। সোমবার ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্ট।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুতে বিএনপি নতুন নির্বাচন দেয়ার দাবিতে ভয়ংকর আন্দোলন করেও ব্যর্থ হয়। তখন থেকেই তারা দিকশূন্য। ইকোনমিস্টের মতে, প্রধানমন্ত্রীর কঠোর হাতের চাল এতে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির বেশির ভাগ নেতা হয়তো নির্বাসনে না হয় জেলে। খালেদার মতো যারা জেলে বা নির্বাসনে নেই তাদের বিরুদ্ধে আদালতে রয়েছে নানা অভিযোগ। এ দলটির প্রধান নির্বাচনী মিত্র জামায়াতে ইসলামীর নেতাদের বেশির ভাগই যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসিতে মৃত্যুদণ্ডের অপেক্ষায়। ইকোনমিস্টের মতে, এরআগে বিএনপিকে কখনো এতোখানি দুর্বল দেখা যায় নি।

প্রসঙ্গত, সফরের দ্বিতীয় দিনে মোদি-খালেদা বৈঠকের পর বিএনপির তরফে ড. মঈন খান জানান, ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেশের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণসহ নানা অসঙ্গতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। তবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, খালেদার সঙ্গের বৈঠকে “আমরা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরোধী-ভারতের এ অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।”

ইকোনমিস্টের ওই প্রতিবেদনে নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে দাবি করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের নেতার কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন এবং তার কাছ থেকে সহায়তা নিয়ে অন্যভাবে ইতিহাস গড়তে চেয়েছেন।

সূএ : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক