,

৩১ জুলাই মধ্যরাত থেকে ছিটমহল হস্তান্তর

news-image

স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে যৌথ রূপরেখা দিয়েছে বাংলাদেশ ও ভারত। রূপরেখা অনুযায়ী ৩১ জুলাই মধ্যরাত থেকে দুই দেশের ছিটমহলগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

হস্তান্তরের দিনটিকে ‘অ্যাপয়েন্টেড ডে’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত।

চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের পর সোমবার (০৮ জুন) বিকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ-ভারত সরকারের সম্মতিতে দুই দেশের ছিটমহলে কর্মকর্তা ও প্রতিনিধিরা যৌথভাবে পরিদর্শনের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় দুই পক্ষই প্রয়োজনীয় সহায়তা দেবে।

নিরাপদে সহায়-সম্বলসহ বাংলাদেশ অথবা ভারতে স্থানান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
 
‘অ্যাপয়েন্ট ডে’তে ছিটমহল বিনিময় প্রক্রিয়া শুরুর আগে ১৯৭৪ সালের বিনিময় চুক্তি ও ২০১১ সালের প্রটোকল অনুযায়ী ছিটের বাসিন্দাদের জাতীয়তা ও নাগরিকত্বের বিষয়ে উভয় দেশের পক্ষ থেকে জানানো হবে।

তাদের ইচ্ছা অনুযায়ী তারা বাংলাদেশ নাকি ভারতের নাগরিক হতে চায়, সে বিষয়েও মতামত নেওয়া হবে। এ বিষয়ে নিশ্চিত হয়ে তাদের নাম-ঠিকানাসহ তালিকা প্রস্তুত করা হবে।

তাদের তথ্য ও ছবি সংগ্রহ করে রাখা হবে, যাতে পছন্দের দেশে যাওয়া সহজ হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ভারতের পররাষ্ট্র সচিবের স্বাক্ষরিত ওই ওই রূপরেখায় বলা হয়, দুই দেশের ছিটমহলে বসবাসকারীদের জমির রেকর্ড, বাসিন্দাদের অস্থাবর সম্পত্তি ছিটমহলের প্রকৃত হস্তান্তরের তারিখ পর্যন্ত নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রক্রিয়া শুরু হওয়ার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসন সেসব রেকর্ড হস্তান্তরের ব্যবস্থা করবে। একপক্ষ অন্যপক্ষকে হস্তান্তরের সময় ও স্থান আগে থেকে জানিয়ে দেবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি ভারতের লোকসভায় দীর্ঘপ্রতীক্ষিত বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি ১৯৭৪ এবং প্রটোকল ২০১১ পাস হয়। এরপর গত ৬ জুন ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে ওই চুক্তির দলিল হস্তান্তর হয়। 

চুক্তির ফলে বাংলাদেশে ভারতের ১১১টি ছিটমহলে ৩৭ হাজার ৩৬৯ জন মানুষ বাংলাদেশের নাগরিক এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২১১ জন ভারতের নাগরিক হওয়ার সুবিধা পাবে।

যারা নাগরিকত্ব বদল করতে চাইবে না তারা নিজ দেশের মূল ভূখণ্ডে চলে যেতে পারবে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে