,

ছেলে-মেয়ের সম্মতিতে ধর্ষণ হয়: টোটারাম যাদব

news-image

আন্তর্জাতিক ডেস্কছেলে-মেয়ের সম্মতিতে ধর্ষণ হয় বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও সমাজবাদী দলের নেতা টোটারাম যাদব। গতকাল শনিবার ভারতের উত্তর প্রদেশে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে জানা যায়, গতকাল উত্তর প্রদেশের একটি জেলার কারাগার পরিদর্শন করেন টোটারাম যাদব। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সমাজবাদী দলের জ্যেষ্ঠ এই নেতার কাছে গণমাধ্যমকর্মীরা রাজ্যে ধর্ষণের ঘটনা কমবে কি-না জানতে চান। এর উত্তরে এ মন্তব্য করেন যাদব। তিনি বলেন, ‘ধর্ষণ কী? এটা কিছু না। ছেলে-মেয়ে পরস্পরের সম্মতিতে ধর্ষণ হয়।’

পরে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। টোটারাম যাদব বলেন, ধর্ষণ দুই ধরনের। একটা জোর করে করা হয়। আরেকটি পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে হয়।

টোটারাম যাদব উত্তর প্রদেশের প্রসেসিং অ্যান্ড কনস্ট্রাকশন কো অপারেটিভ ফেডারেশন লিমিটেডের প্রধান।

এর আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদব। মুম্বাইতে দুটি গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ষণের শাস্তি কী মৃত্যুদণ্ড হওয়া উচিত? ছেলেরা এ রকম ভুল করতেই পারে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা