,

মিয়ানমারে মুসলীম গণহত্যা চালিয়ে বৌদ্ধ জঙ্গীরা ইতিহাসের সকল গণহত্যাকে হার মানিয়েছে-ছাত্র খেলাফত

news-image

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধ জঙ্গী কর্তৃক ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা স্থানীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন মিয়ানমারে মুসলিম গণহত্যা বিশ্ব থেকে মুসলমান শূন্য করার যে ষড়যন্ত্র তা তারই অংশ। রোহিঙ্গা মুসলমানদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তা ইতিহাসের সকল গনহত্যাকে হার মানিয়েছে। মিয়ানমারের পার্শ¦বর্তী দেশ বাংলাদেশ। পার্শ্ববর্তী হয়েও মুসলিম নিরীহ রোহিঙ্গাদের কোন সহযোগিতা করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মানববন্ধন থেকে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে এই হত্যাকান্ডের প্রতিবাদ যেন সরকারী ভাবে জানানো হয়। নারী বৃদ্ধা, শিশু কে হত্যা করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হলেও জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ওআইসি আজ নিশ্চুপ।
বক্তাগত আরো বলেন বিশ্বের মানচিত্র থেকে মুসলমান শূন্য করার ষড়যন্ত্র যতই করা হোক না কেন মুসলমানদের বিরুদ্ধে যারাই আসবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে।

মানববন্ধনে ছাত্র খেলাফত নেতা মোঃ নিয়ামূল ইসলাম এর সভাপত্তিত্বে বক্তব্য রাখেন মুফতি এনামূল হাসান, হাফেজ বায়জিদ, মাওলানাঃ ইসমাইল,মাওলানা কেফায়েতুল্লাহ, ছাত্রখেলাফতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ এরশাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম.নুরুল্লাহ আল-মানসুর, আব্দুল মুমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা