,

যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে লাখো পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আল মামুন বলেন, যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে লাখো পাঠকের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। এসময় তিনি পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক এড.কামরুজ্জামান আনছারী,উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হেফজুল বারী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. ফুল মিয়া।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অথিবৃন্দরা কেক কেটে যায়যায়দিন পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ