,

মেদহীন আকর্ষণীয় উরু পেতে প্রতিদিন করুন মাত্র ২ টি সহজ ব্যায়াম

news-image

স্বাস্থ্য ডেস্কশারীরিক গঠনের কারণে অনেকে খুব বেশি মোটা না হলেও উরু একটু বেশি ভারী হয়ে থাকে। দেহের অন্যান্য অংশের তুলনায় উরু এবং নিতম্ব একটু ভারী হলে দেখতে খারাপই লাগে। বিশেষ করে যে সকল নারীর শারীরিক গড়ন এই ধরণের হয়ে থাকে তারা একটু বিব্রতই হন। কিন্তু আপনি চাইলে সামান্য একটু সময় বের করে একটু কষ্ট করেই পেতে পারেন আকর্ষণীয় মেদহীন উরু মাত্র ২ টি সহজ ব্যায়ামের মাধ্যমে। চলুন তাহলে শিখে নেয়া যাক ব্যায়াম দুটি।

ব্যায়াম-১
উঠাবসা করলে এমনিতেই উরুর পেশিতে টান পড়ে এবং ব্যায়াম হয় ভালো। এই পদ্ধতিটি কাজে লাগিয়েই এই ব্যায়ামটি করা হয়ে থাকে।

– একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে নিন। হাত দুটো এবং পিঠ দেয়ালের সাথে লাগিয়ে রাখুন।
– এরপর হাঁটু ভেঙে চেয়ারে বসার মতো ভঙ্গিমায় আসুন তবে পুরোপুরি বসে যাবেন না।
– এভাবেই পিঠ ও হাত দেয়ালে ঠেকিয়ে পুরো দেহ উপর নিচ করতে থাকুন।
– এভাবে প্রতি সেটে ১০-১২ বার করে করবেন।
ব্যায়াম-২
সিঁড়ি বেয়ে উঠা নামা করা শুধু উরুই নয় নিতম্বের গঠনও সুদৃঢ় ও মেদহীন করে তোলে। এই ব্যায়ামটি কিছুই নয়। শুধুমাত্র সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপে দ্রুত উঠা নামা করে নেয়া।

– শুধু সিঁড়ির দুটি ধাপ নিয়ে এই ব্যায়ামটি করবেন।
– কখনোই একই ধাপে দু পা একসাথে ফেলবেন না। আলাদা ভাবে এক ধাপে দু পা যাবে।
– ১ পা দিয়ে উপরের ধাপে উঠে দ্রুত অপর পা’টিও দেহ সহ উপরে তুলে নিন।
– ১ সেকেন্ড বিরতি না দিয়ে প্রথম পা নিচের ধাপে নামিয়ে আনুন। এবং তার পরপরই অপর পা’টি সহ দেহ নিচে নামান।
– এভাবে দ্রুত ৮-১০ বার উঠানামা করুন। পরবর্তীতে এই ব্যায়ামের মাত্রা বাড়িয়ে দিন।
প্রতিদিন এই ২ টি ব্যায়াম নিয়মিত করলে কোমর ও উরুর মাংসপেশি দৃঢ় হবে। এবং এতে করে উরুর মেদ দূর হয়ে যাবে দ্রুত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে