,

শ্যুটিং চলাকালে নায়িকা চাঁদনী সাপের কামড়ে আহত

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ও নৃত্যশিল্পী  চাঁদনী সাপের ছোবল খেয়েছেন। কিশোর মাহমুদের ‘বিষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে  হাতে প্যাঁচানো সাপের কামড়ে আহত হন তিনি। ঘটনাস্থল থেকে তাঁকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পূবাইলে শ্যুটিং চলাকালে এই ঘটনা ঘটে।

পুবাইলে সহশিল্পী সাব্বির, এ কে আজাদ সেতু ও দোলনের সঙ্গে ‘বাইদ্যার ঘরের কন্যাগো আমি’ গানের সঙ্গে নাচের শুটিং করছিলেন চাঁদনী। একটি দৃশ্যের প্রয়োজনে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচতে থাকেন তিনি। হঠাৎ করেই সাপটি ছোবল মারে তার হাতে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে মাথা ঝিম ঝিম করছে বলে জানান তিনি, সঙ্গে সঙ্গে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেওয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।

দুর্ঘটনা প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বলেন, ‘সাপের বিষদাঁত ভেঙেই দেখানো হয় সাপের খেল, ব্যবহার করা হয় শুটিংয়ে। যেহেতু বেদে জীবন নিয়েই ছবির পটভূমি, তাই বেশকিছুদিন থেকে সাপ নিয়েই শুটিং করছেন চাঁদনী। এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও সাপটির বিষহীনতা নিয়ে বেদেরা নিশ্চিত করছিল বার বার, তবুও ঝুঁকি নেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা