,

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিজীবীদের তথ্য হ্যাক

news-image

প্রযুক্তি ডেস্কযুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটারগুলি হ্যাক করে ৪০ লাখ বর্তমান ও সাবেক সরকারি চাকরিজীবীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার দ্যা অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) এ খবর নিশ্চিত করেছে। কর্মকর্তাদের ধারণা, এই সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে।

ওপিএম যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধরন, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য নথিবদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, চলতি বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে সাইবার অনুপ্রবেশ ঘটেছে।

সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য সুসান কলিন্স বলেছেন, এ ঘটনার পেছনে চীনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দূতাবাসের মুখপাত্র ঝু হাইকান বলেন, এ ধরনের দূরভিসন্ধিমূলক অভিযোগ দায়িত্বহীনতা ও হীন উদ্দেশ্য বাস্তবায়নের পরিচায়ক। একই সঙ্গে ‘ দ্রুত উপসংহারে’ পৌছার ব্যাপারেও দূতাবাসের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা