,

ফুসফুসের ক্যানসার ধরা যাবে সহজে

news-image

প্রযুক্তি ডেস্কফুসফুসের ক্যানসার শনাক্ত করার সহজতর পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। উইস্টার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, রক্তে এমন এক প্রোটিনের খোঁজ তাঁরা পেয়েছেন, যা দিয়ে প্রচলিত পদ্ধতির চেয়ে নিখুঁতভাবে এই ক্যানসার শনাক্ত করা যাবে। খবর আইএএনএসের।

গবেষকদের দাবি, যদি বৃহত্তর পরিসরে পরীক্ষাটি যথাযথভাবে করার বিষয়ে নিশ্চিত হওয়া যায়, পরবর্তী সময়ে সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে ফুসফুসের ক্যানসার ধরা যাবে। অনলাইনভিত্তিক সাময়িকী অনকোটারগেট-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিবন্ধের লেখক কুইহং হোয়ান দাবি করেন, ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে কম্পিউটার পরিচালিত যে টমোগ্রাফি (সিটি) স্ক্যান করা হয়ে থাকে, এটাকে উন্নত পর্যায়ে নিয়ে পরীক্ষা করার বিষয়টি যদি আরও নিখুঁত করা যায়, তাহলে কম ব্যয়ে, কম কসরতে ও অধিক নিখুঁতভাবে ক্যানসার শনাক্ত করা যাবে।

গবেষকেরা এই গবেষণার জন্য টিউমার কোষে পাওয়া ক্যানসার টেসটিস অ্যান্টিজেনসের (সিটিএএস) ওপর গুরুত্ব দেন, যা রক্তে ছড়িয়ে যায়। গবেষকেরা ১১৬ ধরনের সিটিএএস নিয়ে গবেষণা করে একেএপি ৪ নামের একটি প্রোটিন শনাক্ত করেন।

রোগীর রক্ত পরীক্ষা করে এই প্রোটিনের উপস্থিতি রয়েছে কি না, তা বের করে ক্যানসার নির্ণয় করা যায়।

গবেষকেরা দাবি করেছেন, আমরা যা ভেবেছিলাম, এর চেয়েও ভালো ফল পেয়েছি। ক্যানসার শনাক্ত করার সময় এই প্রোটিনটি বায়োমেকার হিসেবে যথেষ্ট কার্যকর। এখন বড় ধরনের পরীক্ষা করে এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন।

নারী ও পুরুষের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে যত রোগী মারা যায়, এর মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগী হার বেশি।

ফুসফুস ক্যানসার সহজে শনাক্ত করতে গবেষকেরা ৮০০ রোগীর নমুনা নিয়ে আরও গবেষণা শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর